Saturday, 7 April 2018

প্রসূন প্রামাণিক



দুটি কবিতা


প্রমাণ

আলোকিত টিউবের চতুর্দিকে ঘুরঘুর করছে কয়েকশো পোকা। সুইচ অফ করতেই
দু-দশটা এসে বসে আমার শরীরে।
অতএব  এ শরীর, সামান্য হলেও, আলো দিতে জানে ।

ঠাকুরদা ২

মা-বাবা ঝগড়া করলে ঠাকুরদা বাবাকে খুব বকেন । মাকে কোন ছেলেবেলায় এনেছেন তিনি ।              খুব ভালোবাসেন ।আমাকে রোজ চকলেট কিনে দেন।রূপকথা শোনান । এ বয়সে যা হয় আর কী ! আঁকড়ে বেঁচে থাকা । বিকেলে খেলতে যাওয়ার আগে আমি ঠাকুরদাকে ধরে ধরে ছাদে দিয়ে আসি । উনি ছাদে বসে আকাশ দেখেন,জপতপ করেন ।মাঝেমধ্যে পাঁচিলে দাঁড়িয়ে খেলা দেখেন আমাদের।  আমিও তাকিয়ে থাকি। দেখি।কীভাবে ঠাকুরদা যেন আমাদের থেকে উঁচু হয়ে আছেন,সন্ধের আগে !

       

No comments:

Post a Comment