Wednesday, 11 April 2018

চৈতালী চট্টোপাধ্যায়





আচার্য  

বাঁশি বাজে।
আমি পদতলে বসছি
সারাজীবনের জন্য ক্লাস করব বলে।
জল কতটা গড়ায়,তিনিই জানেন।
সুর কখন পতন ছোঁবে,তা-ও।
এইখানে বসে আমি সবটা দেখতে পাই।
আঁশ ও নিরামিষ ঘর ঘেঁটে যাবে,দেখতে পাই।
মালতিলতার কোলে শুঁয়োপোকা দুলছে,দেখতে পাই।
কার্যকারণ শুধোলে,
মাথায় হাত রাখবেন তিনি,আর,
ঘুমিয়ে পড়ব আরামে

No comments:

Post a Comment